ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জের লালচামারে রিক্সাচালক শাহজাহান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে স্থানীয় সুন্দরগঞ্জ- কামারজানী বাধের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সব শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

২২ মে সোমবার ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই আবু বকর, আজগার আলী, নিহতের স্ত্রী জান্নাতি বেগম, মোছাঃ মীম খাতুন, মোছাঃ জরিনা আক্তার, আনোয়ারা প্রমুখ।

বক্তারা বলেন, নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন, দুজন আসামী জামিনে এসে আবারও নিহতের ছেলেকে মারপিট করেছেন।দ্রুত সকল আসামীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।

উল্লেখ, পাট ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আসামী জহুরুল গংদের সাথে কথাকাটির এক পর্যায়ে মারপিটে নিহত হয় শাহজামাল।

লেখক