ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শাজাহানপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর প্রতিনিধি:

বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সাড়া দেশের ন্যায় শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকাল ৪ঘটিকায় শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মাঝিড়া গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বাবু দিলীপ কুমার চৌধুরী সমাবেশ পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান আরজু বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহঃসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ইমরান হোসেন, একেএম ফজলুল হক মোল্লা,সেলিম, বাদশা আলমগীর, নূরুননবী তারেক, মিন্টু মিয়া, রনজ্জু , জুলকার নাইম, লিটন, শফিক প্রমূখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কোনো লাভ হবে না। আমরা শাজাহানপুর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দিবো। এবং কেন্দ্রীয় যেকোনো আদেশ দেওয়া মাত্র উপজেলা আওয়ামী লীগে তা পালন করবে এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক