ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দোহারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

দোহার (ঢাকা) প্রতিনিধি:

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে। সোমবার (২২ মে) সকালে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম।
সে সময় দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা, এসব আজ দৃশ্যমান।
এ সময় তিনি আরো বলেন, স্মার্ট সেবার অংশ হিসেবে দোহার উপজেলায় সরকার নির্ধারিত সময়ের আগেই মাত্র ১০ দিনেই নামজারীগুলো অনলাইনে হয়ে যাচ্ছে। সেইসাথে শতভাগ ভূমি উন্নয়ন করও আদায় হয়েছে।
অনুষ্ঠানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা আলম খান সহ আরও অনেকে।

লেখক