রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে পাঁচ বোতল ফেনসিডিল সহ ডজন খানেক মামলার আসামি বিল্লাল সহ আরো একজনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা( ডিবি )।
২১ মে রবিবার রাত পনে নয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর সাকিনস্থ হিরু সরদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে ইফতি হক সৌরভ নামে একজনকে এক বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। ইফতি হক সৌরভ রাজবাড়ী সদর উপজেলার
সজ্জনকান্দা গ্রামের এনামুল হকের ছেলে।
পরবর্তীতে তার দেয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে মাদক সম্রাট বিল্লাল শেখ কে তার নিজ বাসা হতে আরো চার বোতল ফেনসিডিল সহ আটক করা হয় । বিল্লাল শেখ চর লক্ষীপুর মধ্যপাড়া গ্রামের আহাম্মদ আলী শেখের ছেলে বিল্লাল শেখ এর বিরুদ্ধে ইতিপূর্বে বারোটির মাদক মামলা বিচারাধীন রয়েছে ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবি একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ডজন খানেক মামলার আসামি বিল্লাল সহ মোট দুইজনকে আটক করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। মাদক বিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে।