ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ের মুমু গণিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে জিতলো রৌপ্য পদক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুনতিশা জান্নাত মুমু প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কুইজ প্রতিযোগিতায় (গণিত) জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মুমু বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় গণিতে অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগেও প্রথম স্থান অর্জন করে। আজ রবিবার সে জাতীয় পর্যায়ে পুরষ্কার গ্রহণ করেন। মুমু বন্দর কর্মকর্তা মীর হোসেন ও শিক্ষিকা আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যা।

উল্রেখ্য, মুমু চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত “প্রাথমিক শিক্ষা পদক” ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে একাধিক পদক অর্জনের পাশাপাশি বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (গণিত) এ প্রথম হয়ে মিরসরাই উপজেলায় অংশগ্রহণ করে। যথারীতি মিরসরাই উপজেলা পর্যায়ে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলায়ও সে প্রথম স্থান অর্জন করে। এরপর লড়াই বিভাগ শ্রেষ্ঠ হয়। যাথারীতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শ্রেষ্ঠদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও প্রথম হয়। আজ ৪ জুন সে অংশ নিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানেও সে তার সফলতার ধারা অব্যাহত রেখে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

লেখক