ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

রাজবাড়ীতে সোমবার ৫ জুন সকালে  জেলা প্রশাসন রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে দুইদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন ঘোষণা, বৃক্ষরোপণ, স্টল পরিদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে, এম শফিকুল মোরশেদ আরুজ , রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অমরেশ চন্দ্র বিশ্বাস,। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলার প্রাণ ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। এ সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয় মাঠে গাছ লাগানো হয়।

লেখক