ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. ইউছুফ, প্রচার সম্পাদক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সাদমান সময়, মোহাম্মদ ইমাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দলমতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে। এ সময় উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকাটি ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়েছে

লেখক