ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই

রাজবাড়ী ঃ

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ এর অভিযানে  ১০১২(এক হাজার বার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার ৭ জুন সারে দশটার সময় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা দক্ষিন পাড়া এলাকার মোঃ লিন্টু ইঞ্জিনিয়ার এর পুকুর চালার উত্তর পশ্চিম কোনে আম গাছের নিচ হতে বাগমারা দক্ষিণ পাড়া গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩), রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া রায়নগর গ্রামের খোয়াজ মল্লিকের ছেলে  মোঃ রহমান মল্লিক(২০), কাছ থেকে ১০১২(এক হাজার বার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনের মামলা এবং পলাতক আসামী মাদক সরবরাহকারী মুরাদ প্রামানিক এর বিরূদ্ধে অন্যান্য মামলা সহ পাঁচটি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি রহমান আসামি সিরাজুলের সেলসম্যান এবং গোপীনাথপুর এর ইউসুফ প্রামানিকের ছেলে মুরাদ প্রামানিক তাদেরকে এই ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য সরবরাহ করে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। জনগণের সুবিধার্তে এ অভিযান চলতে থাকবে।

লেখক