ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোরে ইউপি চেয়ারম্যানগণ নবাগত (ইউএনও) বিল্লাল হোসেন কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন করেন

স্টাফ রিপোর্টার: জাকির হোসেন- টুটুলঃ

রাজশাহীর তানোর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ।

আজ ৮-জুন (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, তানোর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ।

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কালিন সময়ে উপস্থিত ছিলেন; তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুনন্নবী চৌধুরী বাবু, ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আতাউর রহমান, ৩নং পাঁচান্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোজাম্মেল হক খান, ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু, ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি, ফজলে রাব্বী ফরহাদ, ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি, মজিবর রহমান, প্রমুখ।

এসময় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর চলমান উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্ব অধিক, আমি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এই খরা প্রণব বরেন্দ্র অঞ্চলের উন্নয়নের লক্ষে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কতৃক তানোর উপজেলার সমস্ত উন্নয়ন প্রকল্পগুল সততার সহিত সম্পুর্ন করে অত্র এলাকার আপমোর জনতার ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে পারি, উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সমস্যার সমাধান করতে পারি, এছাড়াও যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারি এক্ষেত্রে আপনাদের সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

লেখক