মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে বিয়ের অনুষ্ঠানে সংযোগকৃত বিদ্যুৎস্পর্শে ওসমান গনি বেপারী (৪০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ছোট বিনোদপুর পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,ওসমান গনির বাড়ীতে আপন ফুফাতো বোন সুলতানা আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছিলো।
বিয়ের বর আসার সময় হয়ে গেছে, তাই তিনি নিজেই গিয়েছিলেন চেয়ার টেবিল এবং স্ট্যান্ড ফ্যান সাজাতে। তখন স্ট্যান্ড ফ্যানের সংযোগে থাকা বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয় ওসমান গনি।
তাৎক্ষণিক ভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তখন বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আনন্দের আনুষ্ঠান শোকের অনুষ্ঠানে পরিনত হয়।এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আক্তার হোসেনের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, লাশের সুরতহাল সম্পন্ন হওয়ার পর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত ওসমান গনি বেপারী সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বেপারীর ছেলে। তার এক স্ত্রী এবং ২টি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।