ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ এর দাবিতে অফিস ঘেরাও অবস্থান কর্মসূচী

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ৮ জুন( বৃহস্পতিবার) জেলা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
 দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি পালন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের আজাদী ময়দানে দলীয় কার্যালয়ে জড়ো হয়। সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বর হয়ে দুই নম্বর রেলগেট পার হলে খাদ্য গুদামের সামনে (পাওয়ার হাউজের আগে) পৌছালে পুলিশ তাদের বাঁধা দেয়। মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন। জেলা বিএনপির নেতারা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপি পেশ করার পরে অবস্থান কর্মসূচিতে  বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমূখ।

লেখক