ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পাংশায় হত্যাকারী গ্রেফতার ও অটো ভ্যান উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:
চাঞ্চল্যকর রাজবাড়ীর পাংশায় স্কুল ছাত্র মো. হাসিব হত্যার মূল হোতা মোঃ তারেক (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তারেক পাংশা উপজেলার জয়গ্রাম এলাকার মোঃ আঃ খালেক প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে পাংশা মডেল থানা পুলিশ এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে বলা হয় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র কিশোর মো: হাসিব কে হত্যা করে।
ঘটনা সূত্রে জানা যায়, হাসিব গত মঙ্গলবার (৬ জুন) বিকালে তাঁর বাবার অটোভ্যান টি নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।রাতেও বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাঁস ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে বুধবার (৭জুন) হাসিবের পিতা হামিদুল রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে।মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।ওই দিন রাতে আসামী মো: তারেক প্রামাণিক কে গ্রেফতার করে। সে হাসিবের অটোভ্যানটি ছিনতাইয়ের জন্য হত্যা করে বলে স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনাইকৃত অটোভ্যানটি কুমারখালী থানার হলবাজার নামক এলাকা হইতে উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামী তারেক স্বীকার করেছে সে হাসিব কে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যানটি ও উদ্ধার করা হয়েছে।

লেখক