ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

 রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আলাল হোসেন(৪০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
৯ই জুন রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার সংলগ্ন মহাশ্মশান ঘাটের সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাল হোসেন উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লাপাড়া গ্রামের মৃত ইরফান শেখ এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আলাল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আলাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

লেখক