মোঃ শাখাওয়াত হোসেন সোহান রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হিরোইন সহ শিমুল চৌধুরী(২৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১২ই জুন সোমবার রাত পোনে দশটার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তিন রাস্তার মোড়ে আলমগীর এর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিমুল চৌধুরী উত্তর দৌলতদিয়ার সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মৃত খলিল চৌধুরীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার জানান গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারির শিমুল চৌধুরীকে ১০০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে।জনস্বার্থে এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।