ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁতে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁতে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে৷

নওগাঁতে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১৪ জুন ২০২৩ বেলা ১১ঘটিকার দিকে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর দিঘির পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে ওই দিঘিতে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে মরদেহটি পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে।

লেখক