ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিশেষ জেলা প্রতিনিধি সভা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয়, জেলা-মহানগর কমিটির বিশেষ জেলা প্রতিনিধি সভা ২০২৩ অনুষ্টিত হয়েছে।
১৬ জুন শুক্রবার সকাল দশটায় ঢাকা ডিপ্লোমা অব ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটিশন হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি, জেলা -মহানগর কমিটি সক্রিয় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে বিশেষ জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়’র সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আরিফ হোসেন ও ইসমাইল হোসেন বাবু।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিসেস উর্মী জামান, মিজানুর রহমান, বশির আহমেদ,খন্দকার আলমগীর, জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সেলিম মাতুবর, ডাঃ নাদিম হোসেন, আরিফ হোসেন জামাল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত, খোকন ব‍্যপারী, এ কে এম রুহুল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা সহ মহানগর সভাপতি, সাধারণ সম্পাদক ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কোন নতুন তৈরী করা সংগঠন নয়, যখন দেশের মধ্যে একটি ক্লান্তি লগ্ম তৈরী হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে তখনকার সৈরশাসক কারাগারে প্রেয়ণ করেছিল। সেই কারাগার থেকে প্রিয় নেত্রীকে মুক্ত করার লক্ষ্যে তখন থেকে  বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ২০০৭ সাল থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়ে আজ ও রাজপথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলায় প্রজন্ম লীগের কমিটি আছে। সবাইকে কাধে কাধ মিলিয়ে নৌকার জন্য কাজ করে যাব। আমাদের একটিই লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করে যাব।

লেখক