ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জয়পাড়ায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উদযাপন

স্টাফ রিপোর্টার শরীফ হাসান :

ঢাকার দোহার উপজেলায় দেশীয় মৌসুমি বিভিন্ন ফল দিয়ে মধুমাস উৎসব পালন করেছে আইএফআইসি ব্যাংক জয়পাড়া উপশাখা। মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের দোহারের জয়পাড়া উপশাখায় সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাংকে আসা বিভিন্ন গ্রাহক ও সেবা গ্রহণকারীর মাঝে মৌসুমি দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়। দেশীয় ফলের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, লটকন।

আই এফ আই সি মেঘুলা ব্রাঞ্চের ম্যানেজার
ফাহিম আহমেদ মজুমদার জানান, সারা বছর আমরা গ্রাহকদের মাঝে যে সেবা দিয়ে থাকি এবং ব্যাংকের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানো।  ব্যাংকের সঙ্গে গ্রাহকের সুসম্পর্ক বজায় রাখা। এই মধুমাসে দেশীয় ফল দিয়ে আগত সকল গ্রাহকদের আপ্যায়ন করা হচ্ছে। আশা করি ব্যাংকের সুনাম ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতা এবং সুসম্পর্ক টিকিয়ে রাখতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আই এফ আই সি ব্যাংকের জয়পাড়া উপশাখা অফিসার ইনচার্জ অমিত কুমার ভদ্র, ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার মাসুদুল ইসলাম,জয়পাড়া বাজার ব্যবসায়ী নূর এ আলম,
পি কে দাস পবিত্র বাবু, আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান, নববাংলার সাংবাদিক আব্দুল রহিমসহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও জয়পাড়া উপশাখার আইএফআইসি ব্যাংকের গ্রাহকবৃন্দ।

লেখক