ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালুখালী থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ১

 রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শ্রী প্রদ্যুৎ ভাদুরি ওরফে বাপ্পি ঠাকুর (৫২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৯ জুন সোমবার রাত দশটার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধৃত আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শ্রী প্রদ্যুৎ ভাদুরি ওরফে বাপ্পি ঠাকুর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৃত পরিমল ভাতুরির ছেলে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শ্রী প্রদ্যুৎ ভাদুরি ওরফে বাপ্পি ভাদুরি নামে একজন মাদক কারবারিকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে।  এ সংক্রান্ত বিষয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কালুখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।  জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক