ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে এক সংগে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (১০) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন,দুপুর পৌনে ১২ টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ীর খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা-ধুলা করছিল। এসময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

লেখক