ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রোববার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন— মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার জহর লাল দাশের পুত্র পলাশ চন্দ্র দাশ (২৭) ও একই ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মো. সেলিমের পুত্র মো. সাইদ (২৯)।জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স নিয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৫৮২) থেকে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

লেখক