ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় ১৪ মাস বয়সী শিশু পুকুরের পড়ে নিহত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো মায়া আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর। বুধবার ৫ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উওর ঘাঘোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মেহেরুল মিয়ার মেয়ে। স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির পাশেই পুকুর আছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুর পাড়ের মাটি পিচ্ছিল হয়েছিল। সন্ধ্যার আগে শিশুটিকে ঘরে রেখে তার মা বাহিরে গিয়েছিল। ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটি পানিতে ভেসে আছে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে। ইউপি সদস্য মাহাবুব আলম সাংবাদিককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মায়ার মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

লেখক