ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের আয়োজনে  পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
  বৃহস্পতিবার (৬ জুলাই)  সকাল ১১ ঘটিকায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্ত্বর ঘুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জোষ্ঠ সহ- সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ, জেলা যুবমহিলা লীগের সহ সভাপতি মুক্তি রানী কর, মুক্তা খাতুন, তানজিলা আক্তার, শামিমা কাজী সাথী,রেশমী, শিমুল, সেতু ইসলাম, প্রমূখ।

লেখক