ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রাক – হোন্ডায় সংঘর্ষ যুবক নিহত

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে বালিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে হোন্ডার সংঘর্ষ  বিজয় মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুন) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনী এলাকার রহমান মোল্লার ছেলে।

নিহতের বড় ভাই জীবন মোল্লা জানান, বিজয় রাজবাড়ী বাজারে মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। শুক্রবার বিকেল ৩ টার দিকে সে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিকেল ৫ টার দিকে সে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দায় ইউকে বিচ গল্পগৃহ রিসোর্টের দিকে যাচ্ছিল। পথে ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেখক