ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে দেউলী ইউনিয়নে ৮ ও নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লক্ষীকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রিকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু,নির্বাহী সদস্য শাহরিয়ার সৈকত, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম চৌধুরী লিটন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার আপেল, দেউলী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাকিরুল ইসলাম,আব্দুল গাফ্ফার, মোরশেদুল ইসলাম পান্না, জহুরুল, ইসলাম, মোকামতলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিবুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক আবুল বাশার সরদার সহ প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ৮ নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মাহফুজার রহমান ও ৯ নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ রিজওয়ানুল ইসলাম রাঙা সাধারণ সম্পাদক পদে মোঃ শাহান আলী রানা এর নাম ঘোষণা করা হয়।

লেখক