ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতী উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কাজ শুরু করেছেন । আজ বুধবার সকালে আদিবাসী অধ্যুষিত এলাকা ভারুয়া বাজার থেকে মরিয়মনগর পর্যন্ত জনাসাধারণের চলাচলের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে জনদূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী । রাস্তাটি দিয়ে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে । এ ছাড়াও প্রতিদিন মরিয়মনগর আদিবাসী পল্লী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে রাস্তাটি দিয়ে । শিক্ষার্থী মাহমুদা আক্তার মিতু ও জাকারিয়া ইসলাম জানায় প্রতিদিন রাস্তাটি দিয়ে স্কুলে আসা কষ্টকর হয়ে পড়ে অনেক শিক্ষার্থী কাদাযুক্ত রাস্তা পারাপার হতে গিয়ে আহত হয়েছে । প্রধান শিক্ষক ফজলুল করিম জানান রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । বর্ষার জন্যে রাস্তাটির খারাপ অবস্থা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় সেচ্ছাশ্রমে রাস্তাটির মেরামতের কাজ করছি সেই সাথে রাস্তাটি স্থায়ীভাবে কাজ করার জন্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি । এলাকাবাসী জানায় ভোট আসলে সবাই ভোটের জন্যে ধর্ণা দেয় রাস্তাটির দিকে কেউ তাকায় না । জনস্বার্থে এবার রাস্তাটির কাজ করার জন্যে সকলের সহযোগিতা চান । সেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লুৎফর রহমান, রাজু অধহাম্মেদ, নজরুল ইসলাম,সোজা উদ্দিন, তাহেরুল ইসলাম, হাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

লেখক