ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় নিসচার উদ্যোগে কন্যাদায়গ্রস্ত পরিবারকে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য লন্ডন প্রবাসী ফাহমিদ আক্তার ইমা’র পৃষ্টপোষকতায় একজন শ্রমিক কন্যাদায়গ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪ ঘটিকায় চান্দগ্রাম বাজারে আর্থিক অনুদানকালে উপস্থিত ছিলেন ক্রিড়া ধারাভাষ্যকার ব্যবসায়ী ইকবাল হোসাইন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস।

এসময় বিধবা নারীর কন্যাদায়গ্রস্ত পরিবাররের অবিভাবক মো. নিয়ামত আলীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বিঃদ্রঃ- নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক, মানবিক, স্বেচ্ছায় রক্তদানসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, অসহায় রোগী, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানসহ রমজান, ঈদসহ বিভিন্ন উৎসবে উপহার স্বরুপ পোশাক, খাদ্য সামগ্রী প্রদান ও যেকোনো প্রাকৃতিক দূর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে সচেষ্ট ভূমিকা পালন করে।

লেখক