ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায়  রিক্সা চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি:

ঢাকা খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী পূর্বশা বাসের ধাক্কায় মো: জাহাঙ্গীর শেখ(৩৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মরা পদ্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখ গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের আরজু শেখের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী পূর্বাশা বাসটি মহাসড়কের গোয়ালন্দ মরা পদ্মা এলাকায় সড়কে চলাচলরত রিক্সার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় রিক্সা উল্টে গিয়ে রিক্সা চালক মো: জাহাঙ্গীর শেখ গুরুত্বর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা রিক্সা চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী পূর্বাশা বাস ও রিক্সা উদ্ধার করা হয়েছে। ঘাটক বাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

লেখক