ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোরে সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধিন অবস্থায় সাবেক প্রভাষকের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুলঃ

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির আজিজপুর নিবাসী (তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ) এর সাবেক প্রভাষক; (বাংলা বিভাগ) মোঃ আয়েশ উদ্দিন গত রাত ১২-৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা গেছে গত ৮- জুলাই (শনিবার) তানোর টু চৌবাড়িয়া রোডের পারিশো দুর্গাপুর (স্বাধুরহাট) মোড়ে, সিএনজি ও মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন প্রভাষক, মোঃ আয়েশ উদ্দিন। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি চিকিৎসাধিন অবস্থায় গতকাল সোমবার- দিবাগত রাত ১২-৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুন্ডুমালা পৌর মেয়র- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, রাজশাহীর-১’ তানোর – গোদাগাড়ী আসেন  নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি, জননেতা গোলাম রাব্বানী।

তিনি মরহুম প্রভাষক, আয়েশ উদ্দিন এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমোবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

লেখক