ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দীর্ঘদিন অসুস্থায় চিকিৎসা শেষে কাজী ইরাদত আলীর রাজবাড়ীতে আগমন

রাজবাড়ী জেলা ঃ

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে নিজ জেলায় ফিরেছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

১৯ শে জুলাই বুধবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হাজির হয়েছেন তিনি। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ এর আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আগমন উপলক্ষে দৌলতদিয়া ফেরিঘাটে নেমে আসে হাজার হাজার নেতা কর্মিরা। প্রিয় নেতা ঘাটে এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতৃবৃন্দ।

প্রিয় নেতা কাজী ইরাদত আলীকে বিশাল শোভাযাত্রা দিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে আসে। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্র লীগ সভাপতি শাহীন শেখ প্রমূখ।

কাজী ইরাদত আলীর আগমন উপলক্ষে জেলা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

লেখক