ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ সভাপতি জাকারিয়া রাজিবের মানববন্ধন

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব এর বিরুদ্ধে কুচক্রীমহল এর পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই বৃহস্পতিবার সন্ধায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে বর্তমান জেলা ছাত্রলীগ ও প্রাত্তন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র লীগ সভাপতি শাহীন শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাবেক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মানিক, সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে জাকারিয়া মাসুদ রাজিব বলেন, বিএনপি জামায়াতের এজেন্টরা আমার নামে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের করে কিছু কিছু সংবাদ মাধ্যমে আমার নামে বানোয়াট নিউজ ছাপে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

লেখক