ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীতে জেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণে লক্ষে তারুরণ্যের জয়যাত্রা সমাবেশ আয়োজন করা হয়েছে।

২২ জুলাই শনিবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করা হয়।

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি,  সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, হেদায়েত হোসেন সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক    সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশ সঞ্চালনা করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল।

লেখক