ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

যশোর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লেল্টু র‍্যাবের হাতে গ্রেফতার

এম এ রহমান যশোর:

যশোর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রাজ্জাক ওরফে লেল্টুকে খুলনার খালিশপুর থানা এলাকা গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব যশোর ক্যাম্প জানান, সাজাপ্রাপ্ত আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০) যশোর জেলার চৌগাছা থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২০০৫ সালের আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০),কে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে এবং আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা রুজু করে। বিজ্ঞ আদালত থেকে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০)কে জাবজ্জীবন সাজা সহ বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার ২৩ জুলাই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঃ রাজ্জাক লেন্টু (৬০)কে গ্রেফতার করে। আব্দুর রাজ্জাক লেন্টু যশোরের উপজেলার নারায়নপুর পাড়া এলাকার মৃতঃ শাহজাহান বিশ্বাসের ছেলে।

লেখক