ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে ২৬শে জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও’র নাম সারমীন ইয়াছমীন। তিনি ২৪ জুলাই রাজবাড়ী সদর উপজেলায় যোগদান করেন। তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জননী।
মতবিনিময় সভা দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আবদুল মতিন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কাজী আবদুল কুদ্দুস, প্রথম আলো’র প্রতিনিধি এজাজ আহম্মেদ, একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বাংলাভিশন প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, বাংলা টেলিভিশন  প্রতিনিধি শিহাবুর রহমান,  একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আয়োজন করায় সংবাদকর্মীদের পক্ষ থেকে ইউএনওকে ধন্যবাদ জানানো হয়। এসময় রাজবাড়ীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। সবাই একসঙ্গে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমরা রাজবাড়ী সদরকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের চেষ্টায় রাজবাড়ী তথা বাংলাদেশ এগিয়ে যাবে।

লেখক