স্টাফ রিপোর্টার: এস. আর টুটুল এম. এলঃ
রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপি আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগ আগামী ১৫ ই’ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ ২৮-জুলাই (শুক্রবার) বিকেল ৫-০০ মিনিটে দেবীপুরস্থ, তালন্দ ইউপি পরিষদ সংলগ্ন শেখ রাসেল স্বৃতী সংসদ হল রুমে, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত, সভাপতি, আব্দুল করিম (মেম্বার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান (মেম্বার) এর সঞ্চলনায়, অনুষ্ঠিত শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউপি আওয়ামী লীগ সভাপতি, নাজিমুদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লবী- সভাপতি, মোকলেসুর রহমান ও সাধারণ সম্পাদক, মইফুল ইসলাম।
তালন্দ ইউনিয়ন ছাত্র লীগের নব-নির্বাচিত সভাপতি, বুলবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রনি ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, নাজিমুদ্দিন বাবু চেয়ারম্যান বলেন; বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায়, তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে একটি আধুনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে সমনে এগিয়ে যাব।।
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও জীবন আর্দশ হৃদয়ে ধারন করে দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নে বাধা সৃষ্টিকারী ওই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি- জামায়াত শিবির রাজাকারদের প্রতিহত করব ইনশাআল্লাহ।।