ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালাইয়ে আজ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার বেলা ১২ টায় কালাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে কালাই উপজেলা আওয়ামীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান
সড়ক শো ডাউন শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃফজলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমিনফুজুর রহমান মিলন।
সবাবেশে বক্তারা বলেন, বিএনপি কথায় কথায় মানবতার কথা বলে জনগণকে বিভ্রান্ত করে আসছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকদূর এগিয়ে গেছি। কোনো অপশক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।রাজপথে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার আহ্বান ও তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ কৃষকলীগ এর নেতাকর্মীসহ সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

লেখক