ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার সকালে উপজেলার হল রুমে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে বরাদ্ধকৃত গৃহসমূহ সংশ্লিষ্ঠ উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয় ।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আমরাফুল কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর তারেক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ওসি তদন্ত আবুল কাশেম প্রমুখ ।

এ ছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

লেখক