ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী ও সাইকেল বিতরন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বাইসাইকেল বিতরন করা হরেছেন। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা হলরুমে শিক্ষা সামগ্রী গুলো বিতরন করা হয়। ১৩০ শিক্ষার্থীর মধ্যে ৩০জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১০০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী হিসেবে একটি ব্যাগ, একটি ছাতা, ১২টি খাতা, একটি জ্যামিতি বক্স, রংপেন্সিল ও একডজন কলম বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উপদেষ্টা আলী নিয়ামত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নিবির সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।