ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে এডিস মশা নিধনে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে এডিস মশা নিধন ও ফুটপাত দখল মুক্তকরার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১০ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী শহর শাখা এই মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবি শহর শাখার সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল । এত বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ডেঙ্গু আজ মহামারিতে রূপ নিয়েছে । রাজবাড়ীতেও প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে । কিন্তু এখন পর্যন্ত মশা নিধনের কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয় নাই । রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোন ওয়ার্ডের ব্যবস্থা নাই । হাসপাতালে রক্তের প্লাটিলেট পরীক্ষা করা হয় না । বাইরে থেকে পরীক্ষা করাতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ জনগণকে । মানুষ আজ আতঙ্কিত । হাসপাতালে গিয়ে তার কাঙ্খিত সেবা পাচ্ছে না । অবিলম্বে ডেঙ্গু নিধনে যথাযথ ব্যবস্থা গ্রহন ও রাজবাড়ী শহরের ফুটপাত দখল মুক্ত করার দাবি জানান তারা ।

লেখক