ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নতুন কুঁড়ি মডেল স্কুলের আন্তঃশ্রেণি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

শনিবার ১২ আগস্ট সকাল ১০:৩০ মিনিটে দূর্বাটি সামাজিক কবরস্থান সংলগ্ন প্রস্তাবিত মাদ্রাসা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন নতুন কুঁড়ি মডেল স্কুলের অভিভাবক কমিটির সভাপতি মামুন আকন্দ, নতুন কুঁড়ি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আশরিন আক্তার টিনার সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধানশিক্ষক মোঃ আরাফাত খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা আজিজুর ১রহমান আজিজ।

লাল ও সবুজ দলের এ উত্তেজনাপূর্ণ এ খেলায় পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ৪টি করে গোল করে সমতায় আসলে রেফারির নির্দেশক্রমে টাইব্রেকারে লাল দল ০৪–০১ গোলে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী লাল দলের খেলোয়াড়রা হলো
ক্যাপটেন সিয়াম (৯ম), ইয়াছিন (৭ম), সাজ্জাদ (৬ষ্ঠ),তহিদুল (৬ষ্ঠ),মাফুজুর রহমান (৬ষ্ঠ),শাহাদাত (৫ম),ইয়াছিন (৫ম), মাহফুজ (৫ম), অপরদিকে রানার্সআপ সবুজ দলের খেলোয়াড়রা হলো ক্যাপটেন জিহাদ (৮ম), আলিফ (৮ম), সাকিব (৭ম), লাবিব (৭ম), আমির হামজা (৬ষ্ঠ), আলিফ (৫ম), জাহিদুল (৫ম), হাসিব (৪র্থ), নাফিজ (৩য়)।

খেলা শেষে অতিথিদের উপস্থিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলেকে ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।

লেখক