ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এর আম্মা ইন্তেকাল করেছেন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র আম্মা মোসাম্মাত সালমা খাতুন মারা গেছেন।
সুলতান সালাহউদ্দিন টুকুর ব্যাক্তিগত সহকারি মোহাম্মদ মোখলেস জানিয়েছেন, শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর বাড্ডায় এমজেড হসপিটালে মারা যান তিনি। এর আগে ২ আগস্ট ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে এমজেড হসপিটালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিউতে নেয়া হয়। রবিবার যোহরের পর নিজ বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোসাম্মাত সালমা খাতুনের ৮ ছেলে এবং দুই মেয়ে। ১৯৩৯ সালের ১০ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাহার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত করেছেন।

লেখক