ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে নবাগত ইউএনও’র সাথে চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের মতবিনিময় সভা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ই আগষ্ট)সোমবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রী রঞ্জন কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ লিটন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ মাহবুবুর হক দুলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ তোফাজ্জল হোসেন খাঁন তোফা, মোঃ সম্রাট, আফজাল, খবিরুল, মঞ্জুরুল ইসলাম, মোঃ নাজমুল হক নাদিম, সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক,নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ওসি মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পিআইও জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ।

লেখক