রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে সামনে শেষ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্প স্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল সহ এ সময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলী রেজা, সাধারণ সম্পাদক মহসিন মৃধা, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিমি, টিটু কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল রেজা, দীনেশ কুমার বিশ্বাস, শাখাওয়াত হোসেন, মামুন খান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল শেখ, দপ্তর সম্পাদক বাচ্চু হোসেন, অর্থ সম্পাদক আল-আমিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক রমেশ বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক আজাদ হোসেন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ হাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য ফরিদ আলী মোল্লা, মোহাম্মদ রাজন শেখ প্রমুখ।