ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গ্রামীণ ব্যাংক ঝিনাইগাতী শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় ঝিনাইগাতী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫২ টি গাছের চারা বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।ঝিনাইগাতী গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। ঝিনাইগাতী গ্রামীণ ব্যাংকের সহকারী শাখা ব্যাবস্থাপক মো:মুক্তার হোসেন,সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ বছর ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক সেপ্টেম্বরের মধ্যে গাছের চারা বিতরণ করবেন ৮৫৮২৩ টি গত মাস পর্যন্ত চারা বিতরণ করা হয়েছে ৬১৩৮৭ টি।গ্রামীণ ব্যাংক সরকারের পাশা পাশি আর্থ সামাজিক অন্নয়নে ভূমিহীন বৃত্তহীনদের পুজিসহায়তা ও তাদের পরিবারের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে।অন্যান্য ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংক ও সরকারের মালিকানাধীন ব্যাংক হিসাবে সকল শ্রেণীর পেশার জনগণ কে সেবা দিয়ে যাচ্ছেন। যেমন সদস্য ও পরিবারের কম সূদে পূজির সহায়তা করা।তাদেরকে সঞ্চয়ের সর্বোচ্চ মুনাফার মাধ্যমে স্বাবলম্বী করা। সদস্য ও তার স্বামীর মৃত্যু জনিত কারনে ঋণ ও সুদ মওকফ করা।দাফন কাফন ও সৎকারারের ব্যাবস্থা করা।ছাত্র ছাত্রী বৃত্তি ও বিনা সূদে শিক্ষা ঋণ এবং নবীন উদ্যোগ ঋণ বিতরণ করা।মেয়েদের জন্য নার্সিং ঋণ বিতরণ করা।সংগ্রামী সদস্যদের বিনা সূদে ঋণের মাধ্যমে প্রতিষ্ঠিত করা।বিনা মূল্যে লেপ তোষক চাদর, ও খাদ্য সামগ্রী সহায়তা করা।সর্বোপরি তাদের পাশে দাঁড়ানো।

লেখক