মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার কিচক প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কিচক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে,বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ,আওয়ামীলীগ নেতা সামছুল ইসলাম সরকার,মিজানুর রহমান ফকির, আওয়ামী যুবলীগ নেতা আমিরুল ইসলাম, মামুন পাটোয়ারী, ইউপি সদস্য আঃ বাকী প্রমুখ।ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিচক প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম, আব্দুল গফুর,মোঃ শাহজাহান আলী,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,আব্দর রহিম,প্রচার সম্পাদক রুহুল আমিন,ধর্মীয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম,সদস্য মোহসিন আলী,মির্জা হাসান,তৌহিদ হাসান, সুনীল বরণ সাহা রুবেলসহ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলজার হোসেন, ইমরানুল হক,মিজানুর রহমানসহ আরো অনেকে।আলোচনা সভা শেষে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী
শফিকুল ইসলাম শফিক।