ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক কমানোর প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকো মাস্টার, গার্ড ও টিটিই) পার্বতীপুর শাখা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মাইলেজ ও পেনশন কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সাধারন সম্পাদক লোকো মাস্টার সায়েদ আলী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এ,বি,এম শহীদুল আলম, পার্বতীপুর শাখার সভাপতি সাইফুল আজম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬২ বছর যাবত রেল মন্ত্রণালয় লোকো মাস্টার, গার্ড ও টিটিইগণকে ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক প্রদান করে আসছে। রেল মন্ত্রণালয় চলতি অর্থ বছরে এসব কর্মচারীদের দাবীকৃত সুবিধাদি চলমান রাখতে অর্থ মন্ত্রনালয়কে লিখিত পত্রের মাধ্যমে অনুরোধ জানালেও বিষয়টি আমলে নেয়া হয়নি। অর্থ মন্ত্রণালয় গত ১৮ জুন একটি চিঠির মাধ্যমে রেল মন্ত্রণালয়কে স্পষ্টভাবে জানিয়ে দেয় লোকো মাস্টার, গার্ড ও টিটিইগণকে ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক প্রদান করা সম্ভব হবে না।
বক্তাদের দাবী, আগামী ২৭ আগষ্টের মধ্যে অর্থ মন্ত্রণালয় তাদের অযৌক্তিক চিঠি প্রত্যাহার না করলে, আগামী ২৮ আগষ্ট থেকে সর্বস্তরের রানিং স্টাফরা অনির্দিষ্টকালের কর্ম বিরতিতে যাবে।

লেখক