ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নাগেশ্বরীতে ৩৯০ পিস ইয়াবা ৩১ গ্রাম হেরোইনসহ ০৩ জন আটক

বিপুল রায় -নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় থানা পুলিশের একটি চৌকস টিম আজ ১৭ আগস্ট ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০.০৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবা এবং ৩১ গ্রাম হিরোইন উদ্ধারসহ পূর্বের ১৫ টি মাদক মামলার আসামী নাগেশ্বরীর বদি জামাপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ রেজাউল করিম @রাজু(৪৭), মেছনির পার এলাকার মো: সাদ্দাম হোসেন (৩৪) ও বলদীটারি এলাকার মো:জাহাঙ্গীর আলম (৪০) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের মধ্যে কুখ্যাত মাদক কারবারি রেজাউল করিম ওরফে রাজুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পূর্বের ১৫ টি মাদক মামলা রয়েছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক