ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বুকে বাঁশ বিদ্ধ হওয়ায় ভ্যান চালক নিহত 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে পাট শুকাতে দেয়া বাশের আড়ে বিদ্ধ হয়ে এক ভ্যান চালক মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সামছু মন্ডল (৩০)। পেশায় ভ্যানচালক সামছুর বাবার নাম ময়েজ উদ্দিন মন্ডল। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী শেখ রজন বলেন, সামছু মোটর চালিত ভ্যান চালায়। ভ্যান চালিয়ে তিনি রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। গোপিনাথপুর বাজারের কাছে হারানের রাইসমিলের পাশে পাট ধোঁয়া হচ্ছিল। পাশেই রাস্তার ওপর একটি বাশের আড়ে পাট শুকাতে দেয়া ছিল। বাশের প্রান্ত বেশ  সরু ছিল। হারানের রাইস মিলের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে একটি ভ্যান আসে। ভ্যানকে পাশ দিতে গিয়ে সামছু তার ভ্যানের কিছু অংশ রাস্তার পাশে মাটিতে নামিয়ে দেন। এসময় বাশের আড় তার বুকে বিধে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।  সেখানে দায়িত্বপালনরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌছানোর আগে তিনি মারা গেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

লেখক