ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ১০ জুয়াড়ি আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে দশ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়্ন্দো পুলিশ (ডিবি) । শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে সদর থানার কল্যানপুর এলাকার শফিক মোল্লার মুদি দোকান হতে তাদেরকে আটক করা হয় ।
আটকৃত ব্যক্তিরা হলেন, সুলতান শেখের ছেলে ইমন শেখ (৪৫), হোসেন আলী শেখের ছেলে বাবু শেখ (৫০), মফিজুল ইসলাম ব্যাপারীর ছেলে বিল্লাল হেসেন (৫৫), চেনের উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ ছবেদ আলী বিশ্বাস (৬০), আবেদ আলী ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলী হোসেন ব্যাপারী (৪৭), রব মোল্লার ছেলে শফিক মোল্লা (৫৮), মজিদ মিজির ছেলে বিল্লাল মিজি (৫৫), মনছের ব্যাপারীর ছেলে মোস্তফা ব্যাপারী (৪৫), মান্নান মুন্সির ছেলে ইউসুফ মুন্সী (৪৮) ও মোঃ সোহেল মিয়া (৩০)
সোহেল মিয়ার বাড়ি পাবনা জেলার সুজানগর এলাকায় । তার পিতার নাম সাখাওয়াত হোসেন । বাকী সবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরে ।
রাজবাড়ী গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার কল্যানপুরে অভিযান পরিচালনা করা হয় । এসময় এলাকার শফিক মোল্লার মুদি দোকানের ভিতর জুয়ার আসর থেকে ৯ হাজার ৬শত ৭০ টাকাসহ ১০ জনকে আটক করা হয়েছে । তাদের নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

লেখক