ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাসরিন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের আবু খোন্দকার বাড়ির সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী। বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, গত ১৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার আমাদের হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি দেখে প্রথমে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। শরীরের কন্ডিশন আরও খারাপ হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি আরও বলেন, জ্বরে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে তিনি মারা যান। ওই নারীর দুই ছেলে এক মেয়ে রয়েছে। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।

বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর জাগো নিউজকে বলেন, মাত্র চারদিনের জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ নাসরিন চলে যাওয়ায় খুব খারাফ লাগছে। তিন মাসের বাচ্চা কীভাবে বাঁচবে আল্লাহ ভালো জানেন।

লেখক