ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সাদুল্লাপুর ভাতগ্রামে ১৫ আগষ্ট শোক দিবস উদযাপন উপলক্ষে শোক র‍্যালী ও দোয়া মাহফিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ,সেচ্ছাসেবকলী, শ্রমিকলীগ, মৎস্যজীবিলীগ ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শোক র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টা ৩০ঘটিকায় ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শোক র‍্যালী বের হয়ে ভাতগ্রাম প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভাতগ্রাম ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোন্তেজার রহমান চঞ্চল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মোঃ মুশফিকুর রহমান রুবেল, ভাতগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবলীগের সভাপতি মোঃ মাসুদুর রহমান নিলু, জাতীয় শ্রমিকলীগ ভাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মুর্শিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, ইউনিয়ন মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মিয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ভাতগ্রাম ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও ইউনিয়ন ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে জামাত,বি এনপির সকল সুর যন্ত্র রুখে পুনরায় শেখ হাসিনাকে ৫ম বারের মতো ক্ষমতা আনতে সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

লেখক